রোবট অলিম্পিয়াডজয়ীর ভেন্টিলেটর উদ্ভাবন

১৭ এপ্রিল, ২০২০ ০১:৩৩  
ঘরবন্দি সময়ে হাতের কাছের যন্ত্রপাতি কাজে লাগিয়ে একেবারেই সাদা-সিধে প্রযুক্তিতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্র উদ্ভাবন করলো আন্তর্জাতিক রোবটিক অলিম্পিয়াডে ব্রোঞ্জজয়ী সানি জুবায়ের। তার উদ্ভাবিত ভেন্টিলেটরটি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড চক্র পুরোটাই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করবে। রেসপাইরেটরি রেট নিয়ন্ত্রণ করা যাবে প্রয়োজন মতো। ট্রলি ব্যাগের মতো বহনযোগ্য ভেন্টিলেটরটিতে সাধারণ এবং ইমারজেন্সি বাটন সংযুক্ত করা হয়েছে। রয়েছে অক্সিজেন সিলিন্ডার যুক্ত করার ব্যবস্থা। মাত্র ৪-৫ হাজার টাকার মধ্যে ভেন্ডিলেটর প্রসেসিং সিস্টেমটি তৈরি করা যাবে বলে জানিয়েছেন সানি জুবায়ের। জানালেন, ‘কল ফর নেশন’ অনলাইন প্লাটফর্মে এই উদ্ভাবনটি নিয়ে ‘অ্যাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথন’ এ অংশ নেবেন তিনি। জাতীয় রোবট অলিম্পিয়াডে স্বর্ণজয়ী জুবায়ের ডিজিবাংলা-কে বললেন, ভেন্টিলেটরের কম্পিউটিং এর জন্য রাসভেরি পাই ব্যবহার করা হয়েছে। এলইডি অক্ষরে রেসপাইরেটরি সময়, হৃদকম্পন হার নিখুঁত ভাবে প্রকাশ করতে সেন্সর ভিত্তিক পরিমাপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।